আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থানার জব্দ করা গাড়িতে আগুন

সাভার প্রতিনিধি :

ঢাকা জেলার আশুলিয়া থানার বিভিন্ন মামলায় জব্দ করে রাখা গাড়িতে আগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়া থানার (পুরাতন) সামনে অরক্ষিতভাবে রাখা বিভিন্ন মামলায় জব্দ করা গাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মহাসড়কের পাশে রাখা গাড়িগুলোর একটির নীচে ধোঁয়া দেখতে পায় তারা। মুহুর্তেই আগুন পাশে থাকা অন্যান্য গাড়িতে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি টেক্সিক্যাব, পাঁচটি প্রাইভেটকার ও একটি ট্রাক আগুনে পরে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার লিডার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।আগুনে বেশ কয়েকটি গাড়ী পুড়ে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি।

সেখানে বৈদ্যুতিক কোন সংযোগ না থাকায় কারো ফেলে দেয়া বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ