আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ৫ মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ৫১৩ পিস ইয়াবা ও ১২ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুরে অন্যান্য আসামির সাথে প্রীজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার ও নৈহাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হল – আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নৈহাটি গ্রামের শাহজাহান খানের ছেলে মিজানুর রহমান(৩৮), একই এলাকায় জুম্মন আলীর ছেলে মো. রায়হান(২৪), আরমান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৭) ও গাজিপুরের কালিয়াকৈর উপজেলার বেনিপুর গ্রামের কালু চন্দ্র দাসের ছেলে বিশ্ব দাস (৩৫) এবং পাবনার আতাইকুলা থানার চকবৈশ্যা গ্রামের মোহাম্মদ নুর হোসেনের ছেলে মো. সজীব হোসেন (১৯)। আটক সজীব জিরানী কলেজ রোড সংলগ্ন শেফালি বেগমের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, ওই এলাকার মিজানুর রহমানের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই হারুন ওর রশিদ। মাদক কেনা-বেচার সময় ৪ মাদক ব্যবসায়ী আটক করেন তিনি। এসময় তাদের কাছ থেকে ৪ টি পাতলা পলিথিনের কাগজে মুড়ানো প্যাকেট থেকে ৫১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ইয়াবার ডিলার ও একাধিক মামলার আসামি ইব্রাহিম কৌশলে পালিয়ে যায়।

এদিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী ফুট ওভার ব্রিজের চন্দ্রাগামী লেনে বিয়ার বিক্রির সময় মো. সজীবকে আটক করা হয়। তার হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১২ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) হারুন অর রশিদ বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে তার এই অভিযান অব্যাহত থাকবে। একই সাথে পালিয়ে যাও মাদকের ডিলার ইব্রাহিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ