আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

আশুলিয়ায় ২ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় হেরোইন ও ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার।

এর আগে, রোববার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল ফাতেমা মেডিকেলের সামনে নবীনগর-চন্দ্র মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাত ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল ফাতেমা মেডিকেলের সামনে নবীনগর-চন্দ্র মহাসড়কে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন ও ৩৫৩ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, আটক মাদক বিক্রেতারা বিভিন্ন জেলা থেকে মাদক ক্রয় করে এনে। ঢাকা জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ