নিজস্ব প্রতিবেদক :
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমনের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তারা আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার স মিল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে কবরস্থান রোড এলাকায় গিয়ে শেষ করেন। এ সময় তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় তারা বলেন, আমরা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমন ভাইয়ের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলার সাথে জড়িত আওয়ামী দোসর আব্দুল হালিম বাবু ওরফে হৃদয় দয়ালকে অতিবিলম্বে দল থেকে বহিষ্কারের দাবি জানাই। এ সময় তারা হৃদয় দয়ালকে গ্রেপ্তারের দাবি করেন।
এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য তামিম ইকবাল, এনামুল হক মনি ও আবুল কালাম আজাদ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আসলাম হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলনেতা জাহিদুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রদল নেতা, কাওসার মাহবুব, আব্দুল্লাহ সহ স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।