নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ৩০ টি কক্ষ পড়ে গেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।
রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় আরও দুটি দোকান পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে কলোনীর একটি টিনশেড রুমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। নিমিষেই আশেপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে করে। প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস।
প্রাথমিকভাবে রান্নার গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।