আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ১৪ টি কক্ষ পুড়ে ছাই

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌনে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ওই কলোনির ১৪ টি কক্ষ পুড়ে যায়।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার সোহরাব হোসেনের মালীকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার গোরাট এলাকার সোহরাব হোসেনের মালীকানাধীন শ্রমিক কলোনিতে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘন্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ওই শ্রমিক কলোনির প্রায় ১৪ টি কক্ষ পুড়ে যায়।

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায় নি।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম  বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০-৪৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

ততক্ষণে ওই বাড়ির ১৪ টি কক্ষ পুড়ে যায়। এই অগ্নিকাণ্ডে আমাদের তিনটি ইউনিট কাজ করেছে।

পাশাপাশি সিনসিন গার্মেন্টসের হাইড্রেন লাইন ব্যবহার করেছি। ওটা আমাদের হেল্প বেশি করেছে, যার ফলে পানির সমস্যা হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্থানীয়দের ধারনা জাহাঙ্গীর আলম নামের এক ভাড়াটিয়ার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুন ওই কলোনির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ