আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উস্কানির অভিযোগে আটক ৮

সাভার প্রতিনিধি 

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় বিশৃঙ্খলা ও শ্রমিক অসন্তোষে উস্কানি দেওয়ার অভিযোগে যৌথবাহিনীর হাতে আটজন আটক হয়েছে। পরে তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার দেওয়ান আব্দুল হাই (৫২), টাঙ্গাইলের গোপালপুরের পাটলপাড়ার রনি (২৭), আশুলিয়ার মো. জাহিদুল ইসলাম (২৪), কুমিল্লার বড়ুরার শাহাপরান (৩৩), টাঙ্গাইলের নাগরপুরের মো. রাব্বি মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের গুপ্তমানিক এলাকার মো. মিজানুর রহমান (৩৮), চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরা জংশন এলাকার জাহিদুল (৩৮) ও আশুলিয়ার গাজীরচট এলাকার মো. শুক্কুর আলী (৪০)।

পুলিশ জানায়, আশুলিয়াসহ ঢাকার পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা করছে। তারা এ শিল্পখাত ধ্বংসে শ্রমিকদের উষ্কানি দিয়ে আসছে। সাম্প্রতিককালে আন্দোলনরত শ্রমিকদের উস্কানিমূলক স্লোগান দিয়ে বিভিন্ন কারখানায় ভাংচুর, গাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ক্ষয়ক্ষতি ঘটায় তারা। এ উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ