আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় শিশু ধর্ষণ, ৩৬ দিন পর আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় ৯ বছরের শিশু ধর্ষণের ৩৬ দিনের মাথায় অভিযুক্ত ফজলুল হক (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের তালুকনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফজলুল হক মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার তালুকনগর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, আশুলিয়ার পলাশবাড়ীর ওই এলাকার কাইয়ুমের বাড়িতে ৯ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে ফজলুল হককে আসামি করে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। মামলার পর আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। পরে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ