আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

আশুলিয়ায় যুবলীগ নেতার বাড়িতে হামলা, গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির বাড়িতে মুখোশ পড়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় একটি প্রাইভেটকার আগুনে পুড়িয়ে দিয়ে আতঙ্কের সৃষ্টি করা হয়।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন সভাপতি সুমন পন্ডিতের চাকলগ্রাম এলাকার নিজ বাড়িতে এ হামলা চালানো হয়।

হামলার শিকার যুবলীগ নেতা সুমন পন্ডিত জানান, গত সাড়ে তিন বছর আগে অভ্যন্তরীন রাজনৈতিক কোন্দলের কারনে তার বড় ভাইকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। আজ আবারও তাকে হত্যার উদ্দেশ্য হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন যুব লীগের এই নেতা। ঘটনার পর থেকে পরিবারটির সদস্যরা চরম আতঙ্ক ও উৎকন্ঠায় রয়েছেন।

উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৯ মার্চ আশুলিয়ার নয়ারহাট এলাকায় প্রকাশ্যে এই যুবলীগ নেতার বড় ভাই আব্দুর রহিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পরে সুমন পন্ডিত বাদী হয়ে পাথালিয়ায় একজন জনপ্রতিনিধিকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মুলত মামলা প্রত্যাহার না করায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম জানান, এব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ