সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে ব্যতিক্রমি উদ্যোগ নিয়েছেন এক ইউনিয়ন আওয়ামী নেতা। এসময় প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাকে মুজিব কোর্টসহ বিভিন্ন ধরণের উপহার প্রদান করা হয়।
শুক্রবার (০৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রওশন আলমের উদ্যোগে এই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয়।
সম্মান পেয়ে মুক্তিযোদ্ধারা বলেন, আমাদের এক প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ খোঁজ নেয় না। স্থানীয় নেতারা শুধু বিজয় দিবস আর স্বাধীনতা দিবস আসলে আমাদের কাছে আসেন।
আবার অনেক সময় এসব দিবসে স্থানীয় কাউকে দেখাই যায় না। কিন্তু আজ এই ইউনিয়ন নেতা যে সম্মান দিয়েছে তাতে গর্বে বুকটা ভরে গেছে। মনে হচ্ছে জীবন বাজি রেখে যুদ্ধ করে আজ আমরা সবচেয়ে সম্মানি।
এসময় ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল,রসাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাভার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।