আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নিয়ে গেছে দুইটি আগ্নেয়াস্ত্র

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লাইসেন্সকৃত দুটি আগ্নেয়াস্ত্র লুটসহ সাড়ে ৯ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা৷

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন ডাকাতির স্বীকার হওয়া বাড়ির মালিক ব্যবসায়ী ওবাইদুল ইসলাম তালুকদার।

এরআগে, মঙ্গলবার (২৪ অক্টোবর) গভীর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ওবাইদুল ইসলাম তালুকদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে৷

ভুক্তভোগী বাড়ির মালিক ওবাইদুল ইসলাম তালুকদার ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য তালুকদার মো: তৌহিদ জং মুরাদ এর চাচাতো ভাই। এছাড়া তিনি ফিলিং স্টেশনের মালিক।

ওবাইদুল ইসলাম তালুকদার বলেন, গতকাল গভীর রাতে কয়েকজন ব্যক্তির আমার বাড়িতে প্রবেশ করে। আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আমাদের লাইসেন্স করা একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে যায়। সাথে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ সাড়ে ৯ লাখ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ হেল কাফি  বলেন, আমরা ঘটনাটি জানার পর পরিদর্শনে যায়। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলি। এছাড়া ডিবি পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে। আমরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ