আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের নিকট থেকে ১২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (৭ জুলাই) দুপুর পৌণে ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার মধ্যচারাবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- ঢাকা জেলার মোঃ নুরুল ইসলাম (৩৬) ও মোঃ শরীফুল ইসলাম (২২)।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার মধ্যচারাবাগ এলাকা থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১২৮৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ-৪৬২০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করে বলে ও জানান র‍্যাব -৪ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ