আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় বাড়ী নির্মাণকে কেন্দ্র করে যুবককে হাতুরি পিটা

আশুলিয়া প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় বাড়ী নির্মাণকে কেন্দ্র করে মাহফুজুর রহমান (৩৩) নামের এক যুবককে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আব্দুল্লাহ আল মামুন দাবি আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া উপ-পরিদর্শক অপূর্ব সাহা।

এর আগে গত রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাতুরি পিটা করা হয়। এ সময় তার বাবাকে মারধর করা হয়।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার ডেন্ডাবর কাঠাল বাগান এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আব্দুল জব্বার (৪৫), আজিজুর রহমানের ছেলে মোঃ সিজান (২২), মোঃ রুমানের ছেলে মোঃ আনন (২৩) এবং একই এলাকার কাউছার (২৮)।

ভুক্তভোগীরা হলো- আশুলিয়ার ডেন্ডাবর কাঠাল বাগান এলাকার হাজী মোহাম্মদ উল্লাহ ও তার ছেলে মাহফুজুর রহমান (৩৩)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমেরিকার প্রবাসী মোঃ মাসুম বিল্লাহ (৩৪) আশুলিয়া থানাধীন ডেন্ডাবর কাঠাল বাগান মসজিদ গলিতে ৪ শতাংশ জমি কিনে দেড় মাস পূর্বে বাড়ী নির্মান কাজ শুরু করে। সে বিদেশে থাকায় তার ছোট ভাই আব্দুল্লাহ আল মামুনকে উক্ত বাড়ীর নির্মান কাজ দেখাশুনা করার দায়িত্ব দেন। বাড়ী নির্মাণের শুরু থেকে অভিযুক্তরা বিভিন্ন বিষয় নিয়া তাদের সাথে বিরোধ সৃষ্টি করে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন সহ বাড়ী নির্মান কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া আসছে।

পূর্ব শত্রুতার জেরে গত রবিবার ওই নির্মানাধীন বাড়ীতে প্রবেশ করে নির্মান কাজে নিয়োজিত লেবার ও মিস্ত্রিদের ভয়-ভীতি প্রদর্শন করে এবং নির্মান কাজ বন্ধ করে দেয়। পরে খবর পেয়ে তার বাবা হাজী মোহাম্মদ উল্লাহ ও ভাই মাহফুজুর রহমান নির্মানাধীন বাড়ীতে গেলে অভিযুক্ত আব্দুল জব্বার কাঠের বাটাম দিয়া তাদের পিতাকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। তার ভাই মাহফুজুর রহমান মারপিট ঠেকাইতে গেলে অভিযুক্ত তার ভাইকেও এলোপাথারী মারপিট করে। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা বিভিন্ন ভাবে ভীতি প্রদর্শন করিয়া চলিয়া যায়। পরে স্থানীয়রা তাদের বাবাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য পাঠায়।

ঘটনার রাতে অভিযুক্তরা লোহার রড, লাঠি-সোটা, জিআই পাইপ, হাতুরি ইত্যাদি দেশীয় অস্ত্র সন্ত্র নিয়া আশুলিয়া থানাধীন ডেন্ডাবর কাঠাল বাগানস্থ তাদের বসত বাড়ীর সামনে রাস্তায় আসিয়া মাহফুজুর রহমান (৩৩) কে পাইয়া পুনরায় এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা ও ছিলা রক্তাক্ত জখম করে। অভিযুক্ত জিসান তার হাতে থাকা হাতুরি দ্বারা মাহফুজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে মাথা ফাটাইয়া গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তার আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা মামলার বাদীকে প্রান নাশের হুমকি দিয়া চলে যায়। পরে আহত মাহফুজুর রহমানকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নতচিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আশুলিয়া উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব সাহা বলেন, আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ