সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বার্ডস ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত
আশুলিয়ার পলাশবাড়ী কাঁঠালতলা এলাকায় প্রতিষ্ঠানটির নিজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্লে শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় বার্ডস ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান মাহবুবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় বিওয়াইএফসি এর পরিচালক ড. পিটার হালদার।
প্রধান অতিথি ড. পিটার হালদার বলেন, বার্ডস ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আমি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই আপনারা প্রতিদিনই খুবই পরিশ্রম করবো শুধু টাকার জন্য তা নই কিন্তু কারণ আমাদের সন্তানরা প্রকৃত পক্ষে মানুষ হবে এটাই প্রত্যাশা।
এটা মনে রাখতে আমরা আসরাফুল মাকলুকাত অর্থাৎ সৃষ্টিকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ। আপনার ছেলে-মেয়েকে আপনি যা শিক্ষা দিবেন কাল এটার ফলই পাবেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটন,
বার্ডস ভ্যালি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ সাজেদা আফসানা, আদর্শ কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক এসএম আল-আমিন,পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং সোসাইটির সভাপতি আলতাফ হোসেন।