নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় বজ্রপাতে মো. ইদু মিয়া (৬০) এক নির্মান ম্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
শনিবার (৩১ মে) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার তিনবন্ধু মোড় এলাকার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত ইদু মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কুঁজোপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া থাকতে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতের স্বজন জানায়, আজ বিকেলে ভাদাইলের তিনবন্ধু মোড় এলাকায় একটি বাড়ির নির্মান কাজ করছিলেন ইদু মিয়া। এসময় বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ইদু আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, বজ্রপাতে একজন আহতের খবর শুনেছি। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।