আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ফার্মেসিতে ডুকে  কুপিয়ে হত্যা চেষ্টা যুবককে 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক ফার্মেসিতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও ছুড়িকাঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী মুমূর্ষু অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

ভুক্তোভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের মোঃ সাজাহান আলীর ছেলে৷

ভুক্তভোগীর ভাই সামসুল জানান, বিকালে তিনি ও তার ভাই লকেট তার পলাশবাড়ির দোকানে বসে ছিলো। এসময় ইমরান, হারেজ ও ঢুলি কালামসহ আরও ১০/১৫ জন অতর্কিত ভাবে তাদের উপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কয়েকটি কোপ ও ছুরিকাঘাত করে লকেকটকে। পরে লকেটকে নিয়ে মুমূর্ষু অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনা স্থলে যাই। পরিদর্শন শেষে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতিও চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ