আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় প্রবাসী সেন্টু হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় সেন্টু সরকার নামের এক সৌদি প্রবাসীকে হত্যার ঘটনায় শাকিল আহমেদ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপু।

এর আগে সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল আহমেদ নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামের মৃত আবুল খায়ের চৌধুরীর ছেলে। সে রাজধানীর চকবাজার এলাকায় থাকতো বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট মধুপুরের খন্দকারপাড়া এলাকার নির্মানাধীন নিজ বাড়ি থেকে প্রবাসী সেন্টু সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্তের পরে হত্যার সাথে জড়িত শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যমতে জানা যায়, গ্রেফতার শাকিল, রাব্বি ও সেন্টু সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। তারা তিন জনই সমকামী ছিল বলে জানা গেছে। এদের মধ্য শাকিল আহমেদ ও সেন্টুর সম্পর্ক তুলনামূলক ভাল হওয়ায় রাব্বি সহ্য করতে পারতো না। পরে রাব্বি শাকিলকে বিভিন্ন কু-পরামর্শ দিয়ে সেন্টু সরকারকে নেশাদ্রব্য খাইয়ে হত্যা করে তারা।

এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই আল মামুন।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকার নিজ নির্মানাধীন বাড়ি থেকে সেন্টু সরকার নামের এক প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ