আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় প্রতিমন্ত্রী ডা. এনামের মায়ের মৃত্যুতে দোয়া ও খাবার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক : 

গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মায়ের মৃত্যুতে সাভারের আশুলিয়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছেন রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহম্মেদ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার চানগাও এলাকায় এ দোয়া ও খাবারের বিতরণ করা হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মায়ের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এবং অসহায়, দুস্থ প্রায় শতাধিক মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ