আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় পোশাক শ্রমিককে গুলি

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় নুর আলম নামের এক শ্রমিককে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী।

এর আগে রবিবার রাতে আশুলিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও তিন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ নুর আলম গাজীরচট আড়িয়ারারমোড় এলাকার নার্গিস সোয়েটারের অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

গুলিবিদ্ধ ভুক্তভোগী নুর আলম জানান, ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় রিপন, টিপু ও শামিমসহ আরও কয়েকজন পিছন থেকে তাকে শার্টের কলার ধরে এবং কাছে যা কিছু আছে দিতে বলে। এসময় রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করে। পরে দৌড় দিয়ে পালানোর সময় পিছন থেকে ৩ টি গুলি করে। এর একটি গুলি আমার পায়ে এসে লাগে। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ