আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে অভিনেতা আজাদ আহত

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় দুর্বৃত্তদের ছোড়াগুলিতে নিজ বাড়িতে আহত হয়েছে ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। এসময় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩০)ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। এরআগে ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে অভিনেতাকে গুলি করে।

পুলিশ জানায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করে। ভোরে দুইজন দুর্বৃত্ত পিস্তল নিয়ে অভিনেতার দোতলা বাসার রান্নাঘরে গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে।

পরে অভিনেতা আজিজুর রহমানের দুই পায়ে তিনটি গুলি করে ও তার স্ত্রী রোকসানা হকের মাথায় কড়াই দিয়ে আঘাত করে। এসময় আজিজুরের মা আজিজুন্নাহারও আহত হন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় অভিনেতা আজিজুর ও তার স্ত্রী এবং মাকে উদ্ধার করে শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করে।

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা.কামরুজ্জামান বলেন, অভিনেতা আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে বলে জানায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ