নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় ঢাকা কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরাগাঁও এলাকায় ঢাকা কো অপারেটিভ সোসাইটির অফিসে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলন থেকে এসময় ঢাকা কো অপারেটিভ সোসাইটির প্লট ও ফ্ল্যাট মালিকরা জানান, ঢাকা কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বিভিন্ন ভাবে ওই সোসাইটির বেশ কয়েকটি প্লট অনিয়ম ও দুর্নীতি করে বিক্রি করে প্রায় দশ কোটি টাকা হাতিয়েছেন সেই সাথে সোসাইটির ভিতরে বিভিন্ন বাড়ির মালিকদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে আরো কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। এসময় তারা তার পদ থেকে তাকে অপসারণের দাবি জানান।
এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উপস্থিত থেকে বলেন, ব্যবস্থাপনা কমিটি সব বিষয় গুলো পর্যবেক্ষণ করছে তারা যে সিদ্ধান্ত নিবেন তিনি সেটা মেনে নেবেন।