সাভার প্রতিনিধি :
ঢাকার আশুলিয়ায় ডিস ব্যবসার দ্বন্দ্ব সমাধানের কথা বলে অফিসে ডেকে নিয়ে তিনজনকে গুলি করে হত্যা চেস্টার অভিযোগ উঠেছে। এঘটনায় গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুরের কোহিনুর সরকারের মার্কেটের পিছনে ওয়াজউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মানিক সরকার, শরিফ সরকার ও সাইদুর রহমান। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
অভিযুক্তরা হলেন- মাসুম খান, অশ্রু, সালমান ও বক্কর। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
মানিক সরকার বলেন, আমরা ওই এলাকায় ১০ বছর ধরে ডিসের ব্যবসা করে আসছিলাম। আজ সন্ধ্যায় অভিযুক্তরা আমাদের লাইনের সংযোগ কেটে তাদের সংযোগ দিচ্ছিলো। এঘটনায় অশ্রুর সাথে মোবাইলে কথা হলে তারা তাদের অফিসে বিষয়টি মিমাংসার জন্য ডাকে। পরে আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের নিয়ে অশ্রুর অফিসে গেলে কথা কাটাকাটি হয়। এসময় তারা অস্ত্র নিয়ে অতর্কিত গুলি চালালে আমাদের তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আমাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। অশ্রু এর আগে সিটি ইউনিভার্সিটির এক ছাত্রকে গুলি হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে স্থানীয়রা কথা বলতে সাহস পায়। অশ্রুর রয়েছে অস্ত্রধারী ক্যাডার বাহিনী। হামলাকারী অশ্রুর মুঠোফোন যোগাযোগ তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আবদুল্লাহিল কাফি বলেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।