নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় ছিনতাই চক্রের ১ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ভুক্তভোগী এক ব্যবসায়ীর ২৪ লাখ টাকা ছিনতাই করে চক্রটি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে আশুলিয়ায় বাড়ইপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকের নাম রিপন হাওলাদার (৪৫), প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম পরিক্ষিত বালা (৩০)। তিনি স্বর্ণ ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ জানায়, ওই ব্যবসায়ী তার দোকানের জন্য মালামাল ক্রয়ের উদ্দেশ্যে ঢাকার তাতীবাজার যাচ্ছিলেন। এসময় একটি প্রাইভেটকারে তার গতিরোধ করে। পরে গাড়ী থেকে ২ থেকে ৩ জন ব্যক্তি নেমে ডিবি পরিচয় দিয়ে গাড়িতে উঠতে বললে পরিক্ষিত রাজী না হওয়ায় ধস্তাধস্তি হয় তাদের মধ্যে। এসময় স্থানীয়রা রিপনকে আটক করে গণধোলাই দিলে বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রিপনকে আটক করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী বলেন, ভুক্তভোগী পরিক্ষিতের দাবি তার ২৪ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে যায়। টাকা এখনো উদ্ধার করা সম্ভব হয় নি। তবে উদ্ধারের চেষ্টা চলছে।