আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় আধাঘন্টা সময়ে লাগে । তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের দেড় ঘন্টার মত সময় লেগেছে।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুটের গোডাউনটি টিনশেডের ছিল। যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। গোডাউন মালিক জানিয়েছে গোডাউনটি তালাবদ্ধ ছিল।

যার কারনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এখনো কাজ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ