আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ঝুটের গোডাউনসহ বসতবাড়িতে আগুন

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের গোলাকারের আগুনে ঝুটের গোডাউনসহ বসতবাড়ির ৫৩টি কক্ষ আগুনে পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৩ টার দিকে আশুলিয়ার জামগড়া ভূঁইয়া বাড়ী এলাকার ব্যবসায়ী ফরিদ মিয়ার ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত আনুমানিক ৩ টার সময় হঠাৎ করেই ফরিদ মিয়ার ঝুটের গোডাউনে আগুন ধাও ধাও করে জ্বলতে থাকে।

আগুনের তীব্রতা যখন বেড়ে যাওয়াই আশেপাশে থাকা বাসাবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় বাড়িতে থাকা লোকজন দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে এবং চিৎকার করলে আশপাশের লোকজন এসে নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিস জানান, আশুলিয়ার জামগড়া এলাকার ঝুটের গোডাউনসহ বাসাবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ৩ টা ৪৫ মিনিটের মধ্যে ৩টি ইউনিট ও পল্লী বিদুৎ মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়।

প্রায়১ঘন্টার
চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আমরা। এসময় ১টি ঝুটের গোডাউন, ৩টি আধাপাকা বাড়ির মোট ৫৩টি কক্ষ পুড়ে যায়।

এব্যাপারে ক্ষতিগ্রস্ত ঝুটের গোডাউনের মালিক ফরিদ মিয়া বলেন, রাত সাড়ে ৩ টার দিকে খবর পাই আমার ঝুটের গোডাউনে আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ও্যায়ার হাউজ অফিসার দিয়ানাতুল ইসলাম দিনার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের গোলাকার থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।

আমাদের ফায়ার সার্ভিসের দুই স্টেশনের মোট ৫টি ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এঘটনায় কেউ হতাহত হয়নি৷ তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৫ লক্ষ টাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ