নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় মোঃ রমজান মিয়া (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০১ অক্টোবর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জমগড়া এলাকার পলমল নামের এক পোশাক কারখানার সামনে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতমোঃ রমজান মিয়া নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে৷ তিনি আশুলিয়ার জামগড়ার রশিদের বাসায় ভাড়া থেকে দি ভাই ভাই ফার্নিচার নামের একটি দোকানে কাজ করতেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম জানান, তারা জরুরি সেবা (৯৯৯) এ ফোন পেয়ে সকালে জামগড়ার সেই স্থানে গিয়ে রক্তাক্ত অবস্থায় রমজানকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷
আশুলিয়া থানা পুলিশ আরও জানায় আসামীদের গ্রেফতারের অভিযান চলছে এবং একটি হত্যা মামলা দায়ের করে হবে।