নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সাভারের আশুলিয়ায় বিভিন্ন সড়কে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত রোধক বৃক্ষ গাছসহ বনজ, ফলজ ও ঔষুধী গাছ রোপন কর্মসূচি পালন করেছে দুই ওয়ার্ড ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান ও আল-আমীন।
সোমবার (২৭ জুন) বিকেলে মাসুদ সিকদারও আশুলিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লার অনুপ্রেরণায় আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি ও ২ নং ওয়ার্ডের সভাপতির উদ্যোগে এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন সড়কে প্রায় শতাধিক , মেহগনি, নিম ও আম গাছ রোপন করা হয়।
এসময় আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতির জাহিদুর রহমান রবিন বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিদয় মোল্লার নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আশুলিয়ার বিভিন্ন সড়কের পাশে এসব বৃক্ষ রোপন করেছি। এখন বর্ষাকাল বৃক্ষরোপণের খুবই উপযুক্ত সময়। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নাই। এসময় সকলকে অন্তত ১ টি করে গাছ লাগানোর আহবান জানান তরুন এই ছাত্রলীগ নেতা।
আশুলিয়া ইউনিয়ন ১ ও ২ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আতাউর রহমান মোল্লা, আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রিদয় মোল্লা, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ লীগ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।