নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে একটি টিন সেড বাড়িতে বিস্ফরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছে৷ আহতদের ঢাকা মেডিকেল বার্ণ ইউনিক ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
বুধবার (০২ জুন) ভোর ৫ টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোড এলাকার হুমায়ূন কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে৷
দগ্ধরা হলেন- হাতিম (৩৫) ও তার স্ত্রী আদরী (৩০), আওয়াল (৩২), তার স্ত্রী রেনু (৩০) এবং মেয়ে-আরফিয়া(১০) ও আফরোজ। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে টিনসেড সেই বাড়িটিতে তিনটি পরিবারই বসবাস করতো।
ফায়ার সার্ভিস ও স্খানীয়রা জানায়, আজ ভোর ৫টার সময় ডেন্ডাবর কবরস্থান রোড হুমায়ূন কবির এর বাড়ী সেমি পাকা বাড়িতে গ্যাসের কারণে বিস্ফরণ হয়েছে আগুন লাগে। এতে তিন কক্ষের মোট ৬ জন দগ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের ৪ জনকে গণস্বাস্থ্য কেন্দ্রে এবং ২ জন হাবিব ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালেগুলো থেকে কয়েকজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সকারী পরিচালক মোঃ আব্দুল আলিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে যায় এবং দেয়ালে ফাটল দেখা যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে টয়েলেটের বায়ো গ্যাস হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ঘটনা স্থলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনের কোনো আলামত পাওয়া যায়নি।আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠনো হয়েছে।