আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় গলায় গামছা পেঁচানো অজ্ঞাত  ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়া নবীনগর-চন্দ্রা মহাসড়কে কবিরপুর গোলাম নবী হাফিজিয়া মাদ্রাসার পাশে গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ( ৭ জানুয়ারি) সকালে এলাকাবাসী লাশ দেখে আশুলিয়া থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিক ধারণা মতে পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্থানীয়রা বলেন, রাস্তা দিয়ে অফিসে যাওয়ার সময় মানুষ লাশটি দেখে চিৎকার করলে আশেপাশে লোকজন জর হয়। পরে তাৎক্ষণিক পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে আশুলিয়া থানা উপপরিদর্শক রাজু মন্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ