আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়া থেকে চার’শ (৪০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাতে আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ মার্চ)  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

গ্রেফতারকৃত হলেন, মো. ফোতাক (১৯)।
তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলার জিলানজা, পারহাউজ দক্ষিণ হাজীপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।

ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকা থেকে মো. ফুতাক নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে চার’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব  বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ