আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ইলিম সরকার হত্যা: আরও এক ঘাতক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় নিজ ঘরে ডিস ব্যবসায়ী ইলিম সরকারকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম ওরফে ইউসুফ (৩১) নামের আরও ১ আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা জেলার উপ-পরিদর্শক (এসআই) সালেহ ইমরান।

এর আগে ২৭ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার সাইফুল ইসলাম আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও প্রধান আসামির বন্ধু।

পিবিআই জানায়, ২০১৯ সালে নাটোরের রবিউল ইসলাম পিন্টু তার স্বামীর বাড়িতে বৈদ্যুতিক মিটার লাগানোর কাজে আসে। এসময় তার সাথে পরিচয় হয়৷ এখানেই ফোন নম্বর আদান প্রদান হয়। কথা বলার এক পর্যায়ে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তাদের।

তার স্বামী ইলিম সরকার পরকীয়ার বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক দাম্পত্য কলহের সৃষ্টি হয়। পরে পরকীয়া প্রেমিক পিন্টু ও ক্যামিলি স্বামী ইলিমকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার ৭ দিন আগে তারা এই পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী তিনি রাতে দইয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। তার স্বামী সকাল পর্যন্ত গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন। এই সুযোগে সকালে পিন্টু ঘরের মধ্যে ঢুকে ইলিমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় পিন্টু ও সাইফুল। হত্যার সময় ক্যামিলি নিজে দরজায় পাহারা দেন। গত রাতে এই সাইফুলকে গ্রেফতার করা হয়েছে।

সালেহ ইমরান জানান, বিষয়টি ভিন্ন দিকে প্রবাহিত করতে ইলিম সরকারের স্ত্রী ক্যামিলি ডিস ব্যবসার বিরোধকে কেন্দ্র করে উক্ত ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রচার করতে থাকে। তবে ঘটনার ১ মাস পর রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করে পিবিআই। সবশেষে সাইফুলকে গ্রেফতার করা হলো। আজ তাকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায় হত্যাকারিরা। এদিন সকালে তার রক্তাক্ত মরদেহ দেখে হত্যাকারী তার স্ত্রী চিৎকার করে কান্নাকাটি করেন। পরে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনও করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ