আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ইউনিয়ন ছাত্রলীগের শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক :

সোমবার(১৬ আগস্ট) আশুলিয়ার কাঠগড়া স্কুল মাঠপ্রাঙ্গনে বাদ আসর আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। তিনি বলেন, ১৫ আগস্ট বিপথগামী সেনাসদস্যদের হাতে নিহত হন শেখ মুজিবুর রহমান। তার পরিবারের নিহতদের মাগফেরাত কামনা করি। শুধু আগস্ট মাস নয় সারাবছরই এই দোয়া করতে হবে।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর পরিবার ও স্বাধীনতা যুদ্ধে নিহত ও আহত সকলের উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা, আশুলিয়া ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাহিদুর রহমান রবিন, ২ নং ওয়ার্ড সভাপতি আলআমিন মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সম্পাদক মোঃ মাসুম পারভেজ, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাদবর প্রমুখ। এ আয়োজনের সভাপতিত্ব করেন কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাব উদ্দিন শিকদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ