আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় অর্ধগলিত হাত-পা বাধা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার আশুলিয়ায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাত (২৩) এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ মে) রাত ১ টার দিকে আশুলিয়ার কাঠগড়ার পুকুরপাড় এলাকার শামসুন্নাহারের বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের কোন ধরনের পরিচয় শনাক্ত করতে পারে নি পুলিশ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাড়ির মালিক শামসুন্নাহার জানান, গত ১৯ মে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয় এক যুবক। ভাড়াটিয়া ফরম পূরণ করে জমা দিতে বললে আগামী ১ জুন তার স্ত্রীসহ বাসায় উঠে ভাড়াটিয়া ফরম দিতে চায় ওই যুবক। পরে সে দিন থেকেই বাসায় থাকতে শুরু করে। পর দিন বন্ধু পরিচয়ে আরও ৪ যুবক বাড়িতে আসে। তারাও তার সাথেই রুমে ছিল। গতকাল ২২ মে ভোরে তারা দরজায় তালা দিয়ে কাউকে কিছু না বলেই চলে যায়। আজ রাতে দূর্গন্ধ ছড়িয়ে পড়লে ওই কক্ষের জানালায় উকি দেয় এলাকাবাসী। জানালা দিয়ে ওই কক্ষের ভিতর মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাচিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের হাত-পা বাঁধা ছিল। গলাতেও রশি পেঁচানো ছিল। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ