আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় অবৈধ হাসপাতাল সিলগালা

সাভার প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পরিচালনার দায়ে একটি বেসরকারি হাসপাতাল সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে বুধবার (৩১ জানুয়ারী) দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার গনি জেনারেল হাসপাতালে এ অভিযান চালানো হয়।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিবন্ধন ও অনুমোদনের কাগজ দেখতে চাইলে কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয়।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা জানান, গনি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদনের কাগজ দেখাতে পারেনি। তাই ওই হাসপাতালকে সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে যেসব হাসপাতালের অনুমোদন নেই, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ