আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ময়লার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ওই এলাকা দিয়ে স্থানীয়রা যাওয়ার সময় ডোবায় মরদেহ দেখতে পায়। পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের কপালে, হাতে কোমড়ে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তিনি গরু ব্যবসায়ী হতে পারেন। কেউ তাকে মেরে তার কাছে থাকা টাকা-পয়সা নিয়ে যেতে পারে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ