নিজস্ব প্রতিবেদক :
আশুলিয়ার টংগাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার আব্দুল মালেকের মালিকানাধীন ভাড়া বাসা থেকে আখি আক্তার (২৪), নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ।
আখি আক্তার (২৪) শেরপুরের ঝিনাইগাতি থানার ঘাগড়া কবিরাজ পাড়ার আবেদ আলীর মেয়ে।
পারিবারিক কলহের জেরে আঁখি আক্তারকে তাঁর স্বামী ধারালো ছুরি দিয়ে গলায় আ*ঘাত করার ফলে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এঘটনায় ঘাতক স্বামী জাহিদ হাসানকে আটক করা হয়েছে।
জাহিদ (২৭) শেরপুরের নালিতাবাড়ী থানার সিটকাপাড়ার তাইজ উদ্দিনের ছেলে।
আখি আক্তারের লাশ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে আশুলিয়া থানা পুলিশ । এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।