আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়ায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা ইয়াসিন আরাফাত পাপ্পু।

জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করেন তিনি। দোয়া মাহফিল শেষে সাড়ে তিন শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী ও উপস্থিত নানা শ্রেণী-পেশার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় ছাত্রলীগ নেতা ইয়াসিন আরফাথ পাপ্পু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে ১৯৭৫ হাজার ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তাই ইতিহাস থেকে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে পারেনি চক্রান্তকারীরা। জাতি চিরজীবন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে হৃদয়ে ধারণ করবে‌। বাঙালি জাতি বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয়ে বঙ্গবন্ধু জড়িয়ে আছেন।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ