আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় হানিফ (৩৩) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা মাসুদ রানা (৩২) নামের আরেক যুবক গুরতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৭ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কেরর আশুলিয়ার কবিরপুর ওয়াবদা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হানিফ জিরানী কোনাপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিহত হানিফ ও তার বন্ধু মাসুদ নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যাচ্ছিলো৷ এসময় তারা কবিরপুর ওয়াবদা এলাকায় পৌছালে নবীনগরগামী একটি অজ্ঞাত ট্রাক চাপায় দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মৃত্যু হয় হানিফের ও গুরুত্বর আহত হয় মাসুদ।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব ভূইয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ