আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আল-আমিন একাডেমির ১৬ ব্যাচের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের এসএসসি ১৬ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) একাডেমির কলেজ ভবনের হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-আমিন একাডেমির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, ‘একাডেমির সাবেক শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে আমি আপ্লুত। আমরা পড়াশুনা করি নিজের জন্য, দেশের জন্য।

তোমাদের সবাইকে দেশের জন্য কাজে লাগতে হবে, আলোকিত মানুষ হতে হবে। এই প্রতিষ্ঠানের নিতী-নৈতিকতা ও মূল্যবোধ অনেক গুরুত্বপূর্ণ । তোমরা তা ধারণ করে কর্মক্ষেত্রে এগিয়ে যাবে।’

আল-আমিন একাডেমির শিক্ষক শাকির উল্ল্যাহ জোবায়ের বলেন, ‘আমরা সবাই যেন তাকওয়া অর্জন করতে পারি। একাডেমির সাবেক শিক্ষার্থী হিসেবে তুমি একজন তুমি না, তুমি একজন আল-আমিন একাডেমি। আর একাডেমি হিসেবে আমরা সবাই যেন নিজেদের সংরক্ষণ করতে পারি।’

আল-আমিন একাডেমির শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসাইন বলেন, ‘তোমরা একাডেমীর শিক্ষার্থী হিসেবে তোমাদের মূল্যবোধ এবং একাডেমির আদর্শ সবসময় বজায় রাখবে। তোমাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করবে।’

একাডেমির সাবেক শিক্ষার্থী খালিদ হাসান নিলয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আল-আমিন একাডেমির শিক্ষক মোহাম্মদ জাকির হোসাইন, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হাই, মাইনুল ইসলাম মানিক এবং মোর্শেদ আলম পাটওয়ারী।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ