-
- চট্টগ্রাম
- আলোকিত ফরিদগঞ্জ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- প্রকাশের সময়ঃ June, 24, 2021, 9:36 pm
- 220 বার পড়া হয়েছে
কে এম নজরুল ইসলাম :
‘করোনাকালে শিক্ষার্থীরা যখন ঘরবন্দী, অনেকেই মুঠোফোনে গেমস ও কার্টুনসহ বিভিন্ন বিষয়ে অভ্যস্ত হয়ে পড়ছিল, ঠিক সেই সময় ফরিদগঞ্জ থেকে প্রকাশিত ‘আলোকিত ফরিদগঞ্জ’ পত্রিকাটি মুজিববর্ষ ও পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে কিছুটা হলেও শিক্ষার্থীদের এসব বিষয়ে আগ্রহী করে তোলার চেষ্টা করেছে। প্রতিযোগিতাটি আরও আগে সম্পন্ন হলেও করোনাজনিত লকডাউনের কারণে বিজয়ীদের হাতে সময়মতো সনদ, ক্রেস্ট তুলে দেয়া সম্ভব হয়নি। তাই স্বল্পপরিসরে স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজনের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হচ্ছে। আমাদের মনে রাখতে হবে করোনা আমাদের তথা সারাবিশ্ব থেকে এত সহজে চলে যাবে না। তাই আমাদেরকে বাস্তবতা মেনে চলতে হবে। তাই সর্বদা স্বাস্থবিধি মানা অপরিহার্য। যেখানেই যাই মাস্ক ছাড়া বের হওয়া চলবে না। সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’ সাপ্তাহিক ‘আলোকিত ফরিদগঞ্জ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
তিনি আরও বলেন, ‘একটি পত্রিকা শুধু সংবাদ প্রকাশ করেই তার দায়িত্ব শেষ করে না। ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমে পত্রিকা সমাজ সংস্কারের কাজ করে। সেইদিক থেকে ‘আলোকিত ফরিদগঞ্জ’ ফরিদগঞ্জবাসীর জন্য কাজ করছে। এটি আমাদের জন্য ভালো দিক। আশা করছি অন্য পত্রিকা ও সামাজিক সংগঠনগুলোও এভাবে এগিয়ে আসবে। এসব সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে যাতে আমাদের প্রতিভাবানরা নিজেদের ফুটিয়ে তুলতে একটি ভালো মঞ্চ পায়।’
২৪ জুন বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি ফরিদ আহমেদ রিপনের সভাপতিত্বে এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি জালাল আহমেদের বোন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবিদ হাজী কামরুল হাসান সাউদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিতেশ চন্দ্র শর্মা প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে টোটাল ২২টি বিভাগে বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এই বিভাগের আরও সংবাদ