আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রান গেল কলেজ ছাত্র সিয়ামের

শেখ রাজন :

আখাউড়া উপজেলায় বাড়িতে সুন্নতে খৎনার অনুষ্ঠানের জন্য আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিয়াম খন্দকার (২১) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৭ ডিসেম্বর) সন্ধ্যার সময় সিয়ামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর লামার বাড়ির শাহলম খন্দকারের বড় ছেলে। শাহলম খন্দকার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সিয়াম কে আহত অবস্থায় স্বজনরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িতে সিয়ামের ছোট ভাইয়ের সুন্নতে খৎনার অনুষ্ঠান চলছিল। এ উপলক্ষে ডেকোরেটার্স এর মাধ্যমে বাড়িতে আলোকসজ্জার কাজ করা হচ্ছিল। এসময় অসাবধান বশতঃ সিয়াম বিদ্যুৎ এর তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন।

পরে অন্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যান। এঘটনায় মুহুর্তেই আনন্দঘন সুন্নতে খৎনার অনুষ্ঠান বিষাদে পরিনত হয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ