আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আ:লীগ নেতাকে ফোনে ডেকে এনে হাত,পা ভাঙলো সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক,

ঢাকার বনানী থেকে সাভারের শাহীবাগ এলাকায় এক ব্যবসায়ীকে ফোন করে ডেকে এনে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে ছিনতাই করা হয়েছে ৩০ হাজার টাকা, মোবাইল ও স্বর্ণের আংটি।

এ ঘটনায় শুক্রবার (১২ মে) সন্ধ্যায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

আহত ওই ব্যবসায়ী হলেন- নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়ীয়া এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে মো. হাফিজুর রহমান বিপ্লব।

তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং কলাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও নড়াগাতি থানা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

অভিযুক্তরা হলেন, সাভারের শাহীবাগ এলাকার মো. মুসা (৩৫), নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকার বাসিন্দা মো. আরিফ মীর (৩৬), আজাদ মীর (৩৩), লাকী মীর (৪০), মনির মীর (৪৭), মো. রুবেল মীর (২৮) ও মো. কামরুল মীর (৩৮)।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ৫ই মে সন্ধ্যায় অভিযুক্ত মুসা মােবাইল ফোনে ওই আহত ব্যবসায়ীকে এয়ার টিকেট কেনার কথা বলে সাভারের শাহীবাগ এলাকার জে.কে গার্মেন্টসের সামনে আসতে বলে। পরে ওই ব্যবসায়ী সন্ধ্যা ৭টার সেখানে গেলে তাকে সাথে করে ওই এলাকার স্থানীয় আফজাল হোসেন মোল্লার মালিকানাধীন ৫ তলা ভবনের নিচ তলার একটি রুমে নিয়ে আটক করে রাখে। পরে অন্য অভিযুক্তরা সেখানে পৌঁছে ওই ব্যবসায়ীর কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর করে তার ডান হাত, দুই পা এবং কোমড়ের হাড় ভেঙে দেয় এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে রাত আনুমানিক ১১টার দিকে তার জ্ঞান ফিরলে অভিযুক্তরা তার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ফোন এবং একটি স্বর্ণের আংটি কেড়ে নিয়ে তাকে একটি প্রাইভেট কারে তুলে দেয়। এরপর সেই প্রাইভেট কারের চালক সবুর তাকে সেখান থেকে আহত অবস্থায় সাভার মডেল থানায় নিয়ে গেলে তাকে চিকিৎসার জন্য প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানে তার অবস্থার অবনতি হলে সাভারের এনাম কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. রাসেল (২) জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আসামীদের গ্রেফতারের অভিযান চলছে ও বলে জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ