শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড ৭নং কুমিরা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ আলাউদ্দিন -কে পুনরায় মেম্বার হিসাবে দেখতে চাই এলাকাবাসী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড ৭নং কুমিরা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ আলাউদ্দিন পুনরায় মেম্বার পদপ্রার্থী হয়েছেন।প্রচার প্রচারনা ও আলোচনায় সবার চাইতে এগিয়ে আছেন তিনি।
সরেজমিনে দেখা যায় ৮নং ওয়ার্ডের সকল শ্রেনি-পেশার মানুষের মুখে মুখে একটাই কথা মোহাম্মদ আলাউদ্দিন হলো একমাত্র যোগ্য প্রার্থী।
তরুন সমাজ সেবক মোহাম্মদ সজিব বলেন, আধুনিক ৮নং ওয়ার্ড করার জন্য মোহাম্মদ আলাউদ্দিন মেম্বার অনেক পরিশ্রম করেছেন তার ফলস্বরূপ আজকের আধুনিক ৮নং ওয়ার্ড, উনি এলাকার রাস্তা, ড্রেন, ইত্যাদি উন্নয়ন করেছেন যা বিগত কোন সাবেক মেম্বার করে নাই।
মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন বলেন,আমি ৮নং ওয়ার্ড এলাকাবাসীর জন্য কি করেছি তা উনারা ভালো জানেন।আমি শুধুই এটুকুই বলতে চাই আমাকে এলাকাবাসী যদি আবার আমাকে পুনরায় মেম্বার হিসাবে নির্বাচিত করে তাদের সেবা করতে সুযোগ করে দেন তাহলে এলাকার উন্নয়ন এর ধারা যেন বাধাগ্রস্ত না হয় সে চেষ্টা করবো।