আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

আলহাজ্ব শফিক কোম্পানির মৃত্যুতে এমপি শাহীন বদি’র শোক

মোঃ আলমগীর, টেকনাফ :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও ক্রীড়ানুরাগী জিয়া গেষ্ট ইনের কর্ণধার আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি….রাজিউন)। তাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য শাহীন আক্তার বদি।

তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৫ আগষ্ট) রাত ১.টার দিকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র সহধর্মিণী (উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সংসদ সদস্য শাহীন আক্তার বদি তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাঁর এই অসময়ে চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। দেশ এক দেশপ্রেমিকে হারালো এবং মাননীয় সংসদ সদস্য শাহীন আক্তার বদি তাঁর এক বিশ্বস্ত অবিভাবক কো হারালেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ