আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ-এর নির্দেশে তাহিরপুরে মাস্ক বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি:

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ এর নির্দেশে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজ্বী দিলোয়ার হোসেন এর নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়।

জানা গেছে, রবিবার (১১জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর বাজার ও চলাচলের রাস্তায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

যুবলীগ নেতা হাজ্বী দিলোয়ার হোসেন মাস্ক বিতরণকালে বলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আমার প্রিয় নেতা আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ ভাইয়ের নির্দেশে মানুষের মাঝে মাস্ক বিতরণ করি। পাশাপাশি করোনা মহামারী ঠেকাতে সরকারের দেয়া নির্দেশ পালনের জন্য আহ্বান জানিয়েছি। দুর্যোগকালীন সময়ে যুবলীগের একজন সাধারণ কর্মী হিসেবে প্রিয় নেতার নেতৃত্বে জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে আমার চেষ্টা চলমান রয়েছে।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার, যুবলীগ নেতা শাহী আলম, কৃষকলীগ নেতা সজিম, সম্রাট তালুকদার, ইজাজুল মিয়া, মোশারফ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ