আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আরসা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহকারীর মূলহুতাসহ আট’ক-৩

সাজন বড়ুয়া সাজু :

কক্সবাজারের উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দিনের পর দিন বেড়েই চলেঋে সন্ত্রাসী গ্রুপ গুলোর আগ্নেয়াস্ত্রের ব্যবহার। এসব অস্ত্রের উৎস উৎঘাটনের লক্ষ্যে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া বড় ভেওলা এলাকায় তল্লাসি চৌকি বসিয়ে অভিযান শুরু করলে কতিপয় অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মোক্তার আহমদ, আব্দুর রহিম, এনামুল হক নামের তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র‍্যাব-১৫ এর সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দু’নলা বন্দুকসহ ০৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের নগদ এক লক্ষ পাঁচ হাজার সাতশত টাকা, ব্ল্যাংক চেক , এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

র‍্যাবের এই কর্মকর্তা আরো জানায়, দীর্ঘদিন যাবৎ মহেশখালী ও চকরিয়া এলাকা থেকে অস্ত্র নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র বিক্রয় করতো আটককৃতরা।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় র‍্যাব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ