আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আরসার মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নূর কামাল গ্রেফতার 

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার
বহুল আলোচিত রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকান্ডের সমন্বয়কারী ও হত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মির (আরসার) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল ওরফে সমিউদ্দনকে গ্রেফতার করেছে র‌্যাব।
সোমবার রাত আটটার দিকে তাকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।
তিনি জানান- উখিয়ার কুতুপালং থেকে রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ হত্যাকান্ডের সমন্বয়কারী-হত্যাকারী এবং সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালুভেশন আর্মি (আরসার) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান নুর কামাল ওরফে সমিউদ্দনকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয় শিবিরের ডি ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।
পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় এ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
মামলাটির তদন্ত শেষে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গাজী সালাহ উদ্দিন অভিযোগপত্র আদালতে জমা দেন।
সেখানে ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫ জন বর্তমানে কারাগারে রয়েছে। অপর ১৪ জন এখনো পলাতক। গ্রেফতার ১৫ জনের মধ্যে চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 এ হত্যাকাণ্ডে ৩৬ জনকে জড়িত হিসেবে শনাক্ত করা হলেও সাত জনের ঠিকানা শনাক্ত করতে না পারায় ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে ৩৮ জনকে সাক্ষী করা হয়েছে। যার মধ্যে তিনজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ