আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৬ ইং

আম চুরির দায়ে শিশু নির্যাতন

 

বিশেষ প্রতিনিধি সৈয়দ সিরাজ :

ঢাকায় ৭ই জুন দুপুরে এক শিশুকে আম গাছ থেকে আম পারার দায়ে নির্মম ভাবে মারধর করেন বাংলাদেশ -কোরিয়া কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের কেয়ার টেকার রিয়াজুল ইসলাম। মীরপুরের দারুল সালাম এলাকায় শিশুটি কে মারধরে শিশুর অবস্থা খারাপ দেখে এলাকার মানুষ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং দারুস সালাম থানায় খবর দেয়।

পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করেন। রিয়াজুল ইসলাম এর মন্তব্য শিশু আম চুরি করায় তাকে মারে তিনি।এই নির্মম অত্যাচারের কঠোর বিচার চায় শিশুটির পরিবার।

মীরপুরের দারুল সালাম থানার পুলিশ বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ