আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা

সাভার প্রতিনিধি :

ঢাকার সাভারে
আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকালে আমিনবাজার ইউনিয়নের মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ মাঠে সভা সম্পন্ন হয়।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের জনগণের সাথে আয়োজিত এই মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিব আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত আহমেদ এর

সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: লিয়াকত হোসেন,

ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখসহ আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ