আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আমিনবাজারে পুলিশের তল্লাশী

সাভার প্রতিনিধি :

রাজধানীতে দুইটি রাজনৈতিক দলের পাল্টা পাল্টি সমাবেশ ও শান্তি সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশ পথ আমিনবাজারে চেকপোস্ট ও তল্লাশী করছে পুলিশ সদস্যরা।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট ও তল্লাশী কার্যক্রম শুরু করা হয়।

এছাড়া সাভারের বিরুলিয়া ও আশুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট চলমান রয়েছে।

এসময় ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল দাড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা খবর পাওয়া যায়নি। এবং সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

চেকপোষ্টে থাকা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ  বলেন, আগামীকাল রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের সার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ